বর্তমান পরিপ্রেক্ষিত

গাংনী হাসপাতালে মারা যাওয়া অজ্ঞাত বৃদ্ধের পরিচয় মিলেছে

By মেহেরপুর নিউজ

March 07, 2020

গাংনী প্রতিনিধি :

মেহেরপুরের গাংনী উপজেলা স্বাস্থ্যকমপ্লেক্সে চিকিৎসাধীন অবস্থায় মারা যাওয়া অজ্ঞাত বৃদ্ধের পরিচয় অবশেষে পরিচয় মিলেছে।  শনিবার দুপুর এক টার দিকে ৮০ বছর বয়সী ওই বৃদ্ধ গাংনী হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় মারা যায়।(ইন্নালিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন) মারা যাওয়া বৃদ্ধের সংবাদ সামাজিক যােগাযােগ মাধ্যম (ফেসবুক ও অনলাইন পোর্টাল)-এ ছড়িয়ে পড়ে। পরে তার পরিবারের লোকজন তাকে সনাক্ত করে।

পারিবারিক সূত্রে জানা গেছে মৃত ব্যক্তি গাংনী উপজেলার মটমুড়া ইউনিয়নের কামারখালী গ্রামের কালু গাইনের ছেলে বাশিরুল ইসলাম। উপজেলা স্বাস্থ্যকমপ্লেক্স সূত্র জানায়, শনিবার সকাল সাড়ে ১১টার দিকে গাংনী উপজেলা শহরের একটি গলিতে অসচেতন অস্থায় পড়ে থাকা এ বৃদ্ধকে তারিক নামের এক যুবক অটোভ্যানযোগে তুলে নিয়ে গাংনী উপজেলা স্বাস্থ্যকমপ্লেক্সে নিয়ে আসে।

পরে তাকে প্রাথমিক চিকিৎসা ও ভর্তির ব্যবস্থা করে তারিখ চলে যায়।তারিখ গাংনী পৌরসভার আট নম্বর ওয়ার্ডের জাকির হোসেনের ছেলে। দুপুর ১টার দিকে চিকিৎসাধীন অবস্থায় মারা যান তিনি। বিকালে তার পরিবারের লোকজন এসে তাকে কামারখালী গ্রামে নিয়ে যায়।