টপ নিউজ

গাছে উঠেছে একদল মানুষ

By মেহেরপুর নিউজ

January 09, 2020

ছবিটি দেখে মনে হতে পারে গাছে বাদুর ঝুলছে। আসলে কিন্তু তা নয়। গাছে উঠেছে একদল মানুষ। আর গাছে ওঠার মূল কারণ হচ্ছে তেতুল সংগ্রহ করা।

বৃহস্পতিবার দুপুরের দিকে মেহেরপুর সদর উপজেলার পাটকেল পোতা গ্রামে হঠাৎ করে একটি বড় তেতুল গাছ উপড়ে পড়ে। আর যায় কোথায় পাটকেল পোতা গ্রামের পুরুষ নারী আবাল-বৃদ্ধ-বনিতা সকলে একযোগে সেখানে হাজির হয়ে তেতুল সংগ্রহ করার জন্য হুমড়ি খেয়ে পড়ে। যে যার মত তেতুল সংগ্রহ করে বাড়ি ফেরে।