বর্তমান পরিপ্রেক্ষিত

গাজা রাখার দায়ে মহিলাসহ ২ জনের জেল

By মেহেরপুর নিউজ

March 28, 2018

মেহেরপুর নিউজ, ২৮ মার্চ: মেহেরপুর যুগ্ম জজ আদালতের বিচারক মো. তাজুল ইসলাম গাজা রাখার অভিযোগে নূর জাহান বেগম নামের এক মহিলার ৪ বছর কারাদন্ড ও ১০ হাজার টাকা জরিমানা, অনাদায়ে আরো ২ মাস এবং একই মামলায় আ: লতিফ এর ২ বছর জেল ১০ হাজার টাকা জরিমানা অনাদায়ে আরো ৩ মাসের কারাদন্ড দিয়েছেন।

দন্ডিত নূর জাহান গাংনী উপজেলার সাহারবাটি গ্রামের কেরামতের স্ত্রী এবং আ: লতিফ একই গ্রামের কেরামত আলীর ছেলে। বুধবার দুপুরে বিচারক এ রায় দেন।

মামলার বিবরণে জানা গেছে ২০০৯ সালের ৪ এপ্রিল মেহেরপুর ডিবি পুলিশের এস আই মিজানুর রহমানের নেতৃত্বে সাহারবাটি গ্রামে অভিযান চালিয়ে ১৫০ গ্রাম গাজাসহ তাদের আটক করে। এ ঘটনায় ডিবি পুলিশ বাদী হয়ে মোট ৬ জনকে আসামী করে গাংনী থানায় একটি মামলা দায়ের কারে। মামলায় মোট ৯ জন সাক্ষ্য প্রদান করে। মামলায় রাষ্ট্রপক্ষে সহকারী পিপি এম এম রুস্তম আলী এবং আসামী পক্ষে অ্যাড: ইয়ারুল ইসলাম ও কামরুল হাসান কৌশলী ছিলেন।