বর্তমান পরিপ্রেক্ষিত

গাড়াডোবে তথ্য আপার উঠোন বৈঠক অনুষ্ঠিত

By মেহেরপুর নিউজ

June 22, 2021

মেহেরপুর নিউজ:

সরকারের উন্নয়নমূলক কর্মকাণ্ডের উপর উঠোন বৈঠক অনুষ্ঠিত হয়েছে। তথ্য আপার উদ্যোগে মেহেরপুরের গাংনী উপজেলা গাড়াডোবে এ উঠোন বৈঠক অনুষ্ঠিত হয়।

তথ্যসেবা কর্মকর্তা রিফাত জাহানের সভাপতিত্বে উঠান বৈঠকে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন গাংনী উপজেলা নির্বাহী কর্মকর্তা মৌসুমী খানম। এতে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন গাংনী উপজেলা সমবায় কর্মকর্তা মাহবুবুল হক মন্টু, উপজেলা যুব উন্নয়ন কর্মকর্তা বিপ্লব কুমার কুন্ডু।