মেহেরপুর নিউজঃ
মেহেরপুরের গাংনী উপজেলার গাড়াবাড়িয়া আনসার ভি ডি পি ক্লাবের উদ্যোগে প্রীতি ফুটবল খেলা অনুষ্ঠিত হয়েছে।
মঙ্গলবার বিকেলে গাড়াবাড়িয়া ফুটবল মাঠে এ প্রীতি ফুটবল খেলা অনুষ্ঠিত হয়। স্বাগতিক গাড়াবাড়িয়া আনসার ভি ডি পি ক্লাব ও হরিরামপুর সীমান্ত ক্লাবের মধ্যকার প্রীতি ফুটবল খেলায় অতিথি হরিরামপুর সীমান্ত ক্লাব জয় লাভ করে। খেলায় হরিরামপুর সীমান্ত ক্লাব ৫-১ গোলের বড় ব্যবধানে গাড়াবাড়িয়া আনসার ভি ডি পি ক্লাবকে পরাজিত করে।
হরিরামপুরের শামীমের হ্যাট্রিক এবং নাজমুল ও রমে একটি করে গোল করেন। গাড়াবাড়িয়ার পক্ষে মাসুম ১ টি পরিশোধ করেন।