বর্তমান পরিপ্রেক্ষিত

গাড়াবাড়িয়া ফুটবল টুর্নামেন্টে সুবিদপুর একাদশ জয়ী

By মেহেরপুর নিউজ

August 20, 2021

মেহেরপুর নিউজ:

মেহেরপুরের গাংনী উপজেলার গাড়াবাড়িয়া ফুটবল একাদশ এর উদ্যোগে গাড়াবাড়িয়া মাঠে অনুষ্ঠিত, গাড়াবাড়িয়া ফুটবল টুর্নামেন্টে সুবিদপুর একাদশ জয়লাভ করেছে।

শুক্রবার অনুষ্ঠিত খেলায় সুবিদপুর একাদশ ৩-১ গোলে হিতিম পাড়া একাদশকে পরাজিত করে। খেলায় বিজয়ী দলের পক্ষে সুমন, শাকিব ও সম্রাট একটি করে গোল করেন। হিতিম পাড়ার পক্ষে শাওন একটি গোল পরিশোধ করেন।