বর্তমান পরিপ্রেক্ষিত

গাড়াবাড়িয়া ফুটবল টুর্নামেন্টে গাড়াবাড়িয়া সেমিফাইনালে

By মেহেরপুর নিউজ

July 18, 2022

মেহেরপুর নিউজ :

মেহেরপুরের গাংনী উপজেলার গাড়াবাড়িয়া যুব সম্প্রদায়ে উদ্যোগে  গাড়াবাড়িয়া মাঠে অনুষ্ঠিত গাড়াবাড়িয়া ফুটবল টুর্নামেন্টে স্বাগতিক গাড়াবাড়িয়া শেষ দল হিসাবে সেমিফাইনালে উঠেছে।

সোমবার অনুষ্ঠিত শেষ কোয়াটার ফাইনাল খেলায় স্বাগতিক গাড়াবাড়ীয়া ৩-০ গোলে চেংগাড়া ফুটবল একাদশকে পরাজিত করে। খেলায় বিজয়ী দলের পক্ষে সোহেল ২টি ও সম্রাট ১ টি গোল করেন।