বর্তমান পরিপ্রেক্ষিত

গাড়াবাড়িয়া ফুটবল টুর্নামেন্টে হিতিমপাড়া ফুটবল ফাইনালে

By মেহেরপুর নিউজ

July 21, 2022

মেহেরপুর নিউজ :

মেহেরপুরের গাংনী উপজেলার গাড়াবাড়িয়া যুব সম্প্রদায় এর উদ্যোগে, গাড়াবাড়িয়া মাঠে অনুষ্ঠিত গাড়াবাড়িয়া ফুটবল টুর্নামেন্ট হিতিমপাড়া ফুটবল একাদশ ফাইনালে উঠেছে।

বৃহস্হতিবার অনুষ্ঠিত প্রথম সমিফাইনাল খেলায় হিতিম পাড়া একাদশ ৩-০ গোলে গাংনী ফুটবল একাডেমিকে পরাজিত করে। খেলার প্রথমার্ধে ৯ মিনিটের মাথায় হিমেল গোল করে দলকে এগিয়ে নেন।

প্রথমার্ধের ২৮ মিনিটের মাথায় দলের হামজা গোল করে গোলের ব্যবধানে দ্বিগুণ এ পরিণত করেন। দ্বিতীয়ার্ধের ২০ মিনিটের মাথায় আবারও হিমেল গোল করে গোলের সংখ্যা ৩ এ নিয়ে যান। হিমেল অবশ্য হ্যাটট্রিক করার একাধিক সুযোগ লাভ করে শেষ পর্যন্ত হ্যাটট্রিক করতে ব্যর্থ হন।

দ্বিতীয়ার্ধে গাংনীর পেনাল্টি লাভ করে। ফয়সাল পেনাল্টি থেকে গোল আদায় করতে পারেননি। ফলে শেষ পর্যন্ত তিন শূন্য গোলে পরাজিত হয়ে মাঠ ছাড়েন। বিজয় দলের পক্ষে হিমেল ম্যান অব দ্য ম্যাচ পুরস্কার লাভ করেন। খেলা শেষে ইউপি সদস্য আবু হানিফ ম্যান অব দ্যা ম্যাচ এর পুরস্কার তুলে দেন।