বর্তমান পরিপ্রেক্ষিত

গাড়িতে জাতীয় পতাকা ব্যবহার করায় জেলা পরিষদের সদস্য’র বিরুদ্ধে থানায় জিডি

By মেহেরপুর নিউজ

February 28, 2017

মেহেরপুর নিউজ,২৭ ফেব্রুয়ারি: গাড়ীতে জাতীয় পতাকা ব্যবহার করে এলাকায় তুমুল আলোচনা সমালোচনার জন্ম দিয়েছেন মেহেরপুর জেলা পরিষদের ১ নম্বর ওয়ার্ড সদস্য শাহিন উদ্দিন। বিধি অনুয়ায়ী যে কেউ ইচ্ছা করলেই গাড়িতে জাতীয় পতাকা ব্যবহার করতে পারেন না। এনিয়ে সোমবার সন্ধ্যায় ফিতাজ মল্লিক নামের এক ব্যাক্তি মুজিবনগর থানায় একটি সাধারণ ডায়েরী (জিডি) করেছেন। ফিতাজ মল্লিক তার জিডিতে উল্লেখ করেছেন,গত ২২ ফেব্রুয়ারি দুপুর ১টা ২০মিনিটের সয় মেহেরপুর জেলা পরিষদের ১ নম্বর ওয়ার্ড সদস্য শাহিন উদ্দিন নিজস্ব নোয়া ব্রান্ডের মাইক্রোর ফ্লাগ স্ট্যাডে জাতীয় পতাকা ব্যবহার করে অবমাননা করেছেন। এ ব্যাপারে মুজিবনগর উপজেলা ছাত্রলীগের সভাপতি রোকনুজ্জামান রোকন জানান, এভাবে জাতীয় পতাকার অবমানা করা উচিত নয়। জাতীয় পতাকা অবমাননা করায় তাঁর বিচার হওয়া উচিত বলে তিনি মন্তব্য করেন।