মেহেরপুর নিউজ;
থরে থরে সাজানো অসংখ্য ফাটা ডিম, গিজগিজে পোকা, পুরো কারখানায় স্যাঁত স্যাঁতে ভাব, বস্তা বজায় আয়োডিন বিহীন লবণ, উন্মুক্ত টয়লেটের পাশেই লোভনীয় খাবার তৈরির ব্যবস্থা, বৈধ কোন কাগজপত্র ছাড়াই চলছে বেকারির ব্যবসা। মেহেরপুর কাথুলী সড়কের মেসার্স সুপার ফুড নামের ঐ বেকারিতে মেহেরপুর জেলা ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তরের অভিযানে ৫০ হাজার টাকা জরিমানা করা হয়েছে।
মঙ্গলবার দুপুরের দিকে মেহেরপুর জেলা ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তরের সহকারী পরিচালক সজল আহমেদের নেতৃত্বে অভিযান চালানো হয়।
সরোজমিনে দেখা যায়, কেক তৈরির জন্য থরে থরে সাজানো রয়েছে অসংখ্য ফাটা ডিম, ফাটা ডিমে অসংখ্য পোকা গিজগিজ করছে। বেকারির পিছন দিকে উন্মুক্ত টয়লেট, পুরো বেকারি জুড়ে রয়েছে স্যাঁত স্যাঁতে ভাব, বস্তা বজায় আয়োডিন বিহীন, ভুয়া বিএসটিআইয়ের সিল লাগিয়ে বিক্রি করা হচ্ছে বিস্কুট। অস্বাস্থ্যকর নোংরা ও স্যাঁতসেতে পরিবেশে তৈরি হচ্ছে নানা রকম খাদ্যপণ্য। কর্মচারীদের নেই কোন স্বাস্থ্যবিধি ও স্বাস্থ্য পরীক্ষার সনদ। পঁচা ফাটা ডিম দিয়ে তৈরি হচ্ছে নানা প্রকার খাবার।
এছাড়া খাবারে মেশানো হচ্ছে আয়োডিন বিহীন ক্ষতিকর ইন্ডাস্ট্রিয়াল লবন। কর্মচারীদের যথাযথ হাত ধোয়ার ব্যবস্থার বালায় নেই। এছাড়া বিএসটিআইয়ের কোন লাইসেন্স না করেই মোড়কে ব্যবহার করছেন বিএসটিআইয়ের সিল, মানা হচ্ছেনা যথাযথ মোড়কীকরণ বিধি। এ সমস্ত অপরাধে প্রতিষ্ঠানটির সত্ত্বাধিকারীকে ভোক্তা অধিকার সংরক্ষণ আইন ২০০৯ এর ৪২,৪৩ ও ৪৪ ধারায় ৫০ হাজার টাকা জরিমানা করা হয়। অভিধান চলাকালে জেলা কৃষি বিপণন কর্মকর্তা মো: আব্দুর রাজ্জাক, জেলা নিরাপদ খাদ্য কর্মকর্তা রিয়াজ মাহমুদ এখানে উপস্থিত ছিলেন।