বর্তমান পরিপ্রেক্ষিত

গৃহহীন পরিবারকে জমি ও গৃহ প্রদান কার্যক্রমের প্রস্তুতি সভা অনুষ্ঠিত

By মেহেরপুর নিউজ

February 11, 2021

মেহেরপুর নিউজ:

মুজিব বর্ষ উপলক্ষে দ্বিতীয় পর্যায়ে ভূমিহীন ও গৃহহীন পরিবারকে জমি ও গৃহ প্রদান কার্যক্রম এর প্রস্তুতি সভা অনুষ্ঠিত হয়েছে। বৃহস্পতিবার বিকালের দিকে প্রধানমন্ত্রীর কার্যালয় থেকে জুমের মাধ্যমে এ প্রস্তুতি সভা অনুষ্ঠিত হয়।

প্রস্তুতি সভায় মেহেরপুর জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে জেলা প্রশাসক ডঃ মুহাম্মদ মুনসুর আলম খান, স্থানীয় সরকার বিভাগের উপ-পরিচালক মৃধা মোঃ মুজাহিদুল ইসলাম,অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেট মোঃ হাফিজ-আল-আসাদ,সদর উপজেলা নির্বাহী অফিসার মোঃ মাসুদুল আলম,মুজিবনগর উপজেলা নির্বাহি অফিসার সুজন সরকার প্রমূখ উপস্থিত ছিলেন।