বর্তমান পরিপ্রেক্ষিত

গোপালগঞ্জ কাশিয়ানীতে আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে সংঘর্ষে নারীসহ আহত ২৫ জন

By মেহেরপুর নিউজ

April 17, 2020

গোপালগঞ্জ, কাশিয়ানী প্রতিনিধি, মোঃ ইব্রাহিম মোল্লা:

গোপালগঞ্জ কাশিয়ানীতে আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে দুই পক্ষের সংঘর্ষে নারীসহ আহত ২৫ জন আজ সকালে কাশিয়ানী উপজেলার ফুকরা শাফালী ডাঙ্গা গ্রামে ঘটনা ঘটে পুলিশ জানায় শাফলীডাঙ্গা গ্রামে ইমদাদ শেখ ও মেম্বার হান্নান শেখের সাথে জুয়েল খাকীর অধিপত্য নিয়ে দীর্ঘদিন ধরে বিরোধ চলে আসছিল।

এ ঘটনার জের ধরে রাস্তায় চলাচলে বাধা দেওয়া নিয়ে আজ সকালে দুই পক্ষের সমর্থকদের মধ্যে কথা কাটাকাটি ঘটনা ঘটে

এই নিয়ে দুই পক্ষের লোকজন দেশীয় অস্ত্র-শস্ত্র নিয়ে সংঘর্ষ জড়িয়ে পড়ে এই সময় নারীসহ কমপক্ষে ২৫ জন আহত হয় পরে পুলিশ গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে আহতদের গোপালগঞ্জ ২৫০শয্যা জেনারেল হাসপাতালে ভর্তি করা হয়েছে