বর্তমান পরিপ্রেক্ষিত

গোপালনগরের সড়কের জলাবদ্ধতা পরিদর্শন

By মেহেরপুর নিউজ

June 22, 2020

মেহেরপুর নিউজ:

মেহেরপুরের মুজিবনগর উপজেলার গোপালনগর গ্রামে জলাবদ্ধতা সরেজমিন পরিদর্শন করলেন উপজেলা নির্বাহী কর্মকর্তা মোঃ ওসমান গনি।

সোমবার দুপুরের দিকে ওসমান গনি সরেজমিন পরিদর্শন করেন এবং জলাবদ্ধতা নিরসনের জন্য সংশ্লিষ্ট কর্তৃপক্ষকে নির্দেশ দেন। সামান্য বৃষ্টি বাদলের জলাবদ্ধতা বেঁধে যায় গোপালনগর গ্রামের সড়কটি। বিভিন্ন মাধ্যমে খবর পেয়ে তিনি ছুটে যান সেখানে।