বর্তমান পরিপ্রেক্ষিত

গোপালনগর ক্রিকেট টুর্ণামেন্টে আমদহ একাদশ জয়ী

By মেহেরপুর নিউজ

February 24, 2022

মেহেরপুর নিউজ :

মেহেরপুরের মুজিবনগর উপজেলার গোপালপুর ধোয়া রেস্টুরেন্টের উদ্যোগে মুজিবনগর উপজেলার রামনগর মাঠে অনুষ্ঠিত গোপালনগর ক্রিকেট টুর্ণামেন্টে আমদহ একাদশ জয়লাভ করেছে।

বৃহস্পতিবার অনুষ্ঠিত খেলায় আমদহ একাদশ ২ উইকেটে গোপালনগর সিনিয়র একাদশকে পরাজিত করে। প্রথমে ব্যাট করতে নেমে গোপালপুর সিনিয়র একাদশ ১৪.৩ ওভারে ৮৬ রান করে সবাই আউট হয়ে যায়। জবাবে খেলতে নেমে আমদহ একাদশ ১৪.৪ ওভারে ৮ উইকেট হারিয়ে জয়ের লক্ষ্যে পৌঁছে যায়।