মেহেরপুর নিউজ:
মেহেরপুরের গোপালপুর যুব সম্প্রদায়ের উদ্যোগ গোপালপুর ফুটবল টুর্নামেন্টে আনন্দবাস চাষি সেচ্ছাসেবক ক্লাব জয়লাভ করেছে। বুধবার বিকালে গোপালপুর মাঠে অনুষ্ঠিত খেলায় আনন্দবাস চাষি সেচ্ছাসেবক ক্লাব টাইব্রেকারে ৩-২ গোলে মদনাডাঙ্গা একাদশকে পরাজিত করে।
নির্ধারিত সময় খেলাটি গোলশূন্যভাবে শেষ হওয়ায় শেষ পর্যন্ত টাইব্রেকারের আশ্রয় গ্রহণ করতে হয়। খেলায় বিজয়ী দলের গোলরক্ষক সজিব ম্যান অব দ্যা ম্যাচ নির্বাচিত হন। খেলা শেষে ম্যান অব দ্যা ম্যাচের পুরস্কার প্রদান করা হয়। টুর্নামেন্ট কমিটির সদস্য আনসার, আনোয়ার ও মাসুদ ম্যান অব দ্যা ম্যাচের পুরস্কার তুলে দেন।