বর্তমান পরিপ্রেক্ষিত

গোপালপুর সঃ প্রাঃ বিদ্যালয়ের শিক্ষার্থীদের বিদায় সংবর্ধনা

By মেহেরপুর নিউজ

December 21, 2022

মেহেরপুর নিউজ:

মেহেরপুর সদর উপজেলার গোপালপুর সরকারী প্রাথমিক বিদ্যালয়ের ৫ম শ্রেণীর শিক্ষার্থীদের বিদায় সংবর্ধনা। বুধবার দুপুরের দিকে গোপালপুর সরকারি প্রাথমিক বিদ্যালয় মিলনাতনে এ বিদায় সংবর্ধনা অনুষ্ঠিত হয়।

গোপালপুর সরকারি প্রাথমিক বিদ্যালয়ের পিটিএ সভাপতি জিয়াউর রহমানের সভাপতিত্বে বিদায় সংবর্ধনা অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন মেহেরপুর সদর উপজেলার শ্যামপুর ইউনিয়নের চেয়ারম্যান মতিউর রহমান মতিন।

অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সমাজ সেবক আমজাদ হোসেন। অন্যদের মধ্যে বক্তব্য রাখেন প্রধান শিক্ষক শাহীন আক্তার,ছাত্রী রাজিয়া সুলতানা প্রমূখ। পরে শ্যামপুর ইউনিয়নের চেয়ারম্যান মতিউর রহমান মতিনের উদ্যোগে বিদায়ী শিক্ষার্থীদের মাঝে শুভেচ্ছা ও উপহার প্রদান করা হয়।