বর্তমান পরিপ্রেক্ষিত

গোভীপুর মাধ্যমিক বিদ্যালয়ের এসএসসি ব্যাচ ২০০৪ এর পুনর্মিলনী

By মেহেরপুর নিউজ

December 15, 2023

মেহেরপুর নিউজ:

মেহেরপুর সদর উপজেলার গোভীপুর মাধ্যমিক বিদ্যালয়ের এসএসসি ব্যাচ ২০০৪ এর পুনর্মিলনী অনুষ্ঠিত হয়েছে। শুক্রবার সারাদিনব্যাপী ঐতিহাসিক মুজিবনগরে এই পুনর্মিলনী অনুষ্ঠান অনুষ্ঠিত হয়।

পুরনো বন্ধুদের সাথে একত্রিত হয়ে একটি দিন কাটানো এবং সকলে মিলে সমাজের জন্য ভালো কিছু করার লক্ষ্যে এই পুনর্মিলনী অনুষ্ঠান করা হয়। এই সময় সেখানে উপস্থিত ছিলেন গোভীপুর মাধ্যমিক বিদ্যালয়ের ২০০৪ এস এস সি ব্যাচের সোহেল রানা, রকি খান, সাগির হোসেন, ইলিয়াস হোসেন, উজ্জ্বল হোসেন, সহ আরো অনেকে। পরে সেখানে পুরস্কার বিতরণী অনুষ্ঠান অনুষ্ঠিত হয়।