বর্তমান পরিপ্রেক্ষিত

গোভিপুর মাদ্রাসা প্রাঙ্গণে জমে থাকা পানি নিষ্কাশন

By মেহেরপুর নিউজ

August 04, 2021

মেহেরপুর নিউজ:

মেহেরপুর সদর উপজেলার গোপালপুর গ্রামের বাসিন্দা আহসান হাবীবের ব্যক্তিগত উদ্যোগে গোভিপুর মাদ্রাসা প্রাঙ্গণে জমে থাকা পানি নিষ্কাশন ।

গত দুইদিনের প্রবল বৃষ্টিপাতের ফলে গোভিপুর মাদ্রাসা মাঠে হাঁটু সমান পানি জমে যায়। ওই পানি বের হবার কোনো ব্যবস্থা না থাকায় সেখানে জলাবদ্ধতা সৃষ্টি হয়,এর ফলে মাদ্রাসায় আগত শিক্ষার্থীসহ গোভিপুর কমিউনিটি ক্লিনিকে আসা রোগীদের দুর্ভোগ পোহাতে হচ্ছিল। শেষ পর্যন্ত আহসান হাবীব নিজের উদ্যোগে বুধবার দুপুরের দিকে পাইপের মাধ্যমে পানি নিষ্কাশনের ব্যবস্থা করেন।