বর্তমান পরিপ্রেক্ষিত

গোভীপুরে আওয়ামী লীগ মনোনীত প্রার্থী ফরহাদ হোসেনের নির্বাচনী পথসভা

By মেহেরপুর নিউজ

December 31, 2023

মেহেরপুর নিউজঃ

আসন্ন দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচন উপলক্ষে মেহেরপুর সদর উপজেলার বুড়িপোতা ইউনিয়নের গোভীপুর গ্রাম আওয়ামী লীগের উদ্যোগে নির্বাচনী পথসভা অনুষ্ঠিত হয়েছে।

রবিবার রাতে গোভীপুর গ্রামে এ পথসভা অনুষ্ঠিত হয়। আলী রেজার সভাপতিত্বে সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন মেহেরপুর-১ আসনের বাংলাদেশ আওয়ামী লীগ মনোনীত প্রার্থী ও জনপ্রশাসন প্রতিমন্ত্রী ফরহাদ হোসেন।

নির্বাচনী পথসভায় বক্তব্য রাখেন মেহেরপুর জেলা আওয়ামী লীগের যুগ্ম সম্পাদক অ্যাডভোকেট ইব্রাহিম শাহিন, বুড়িপোতা ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান ও বুড়িপোতা ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি শাহজামান, জেলা স্বেচ্ছাসেবক লীগের সাধারন সম্পাদক বারিকুল ইসলাম লিজন, জেলা ছাত্র লীগের সভাপতি আব্দুস সালাম বাঁধন।