বর্তমান পরিপ্রেক্ষিত

গোভীপুরে এম এম ফাউন্ডেশনের উদ্যোগে সহীহ পদ্ধতিতে কুরআন শিক্ষা কার্যক্রমের ১১তম ব্যাচের উদ্বোধন

By Meherpur News

March 07, 2026

মেহেরপুর নিউজ:

মেহেরপুর সদর উপজেলার গোভীপুরে এম এম ফাউন্ডেশনের সার্বিক তত্ত্বাবধানে বছরব্যাপী সহীহ পদ্ধতিতে কুরআন শিক্ষা কার্যক্রমের ১১তম ব্যাচের উদ্বোধনী ক্লাস ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে।

শনিবার বিকেলে গোভীপুর মহাজের পাড়া জামে মসজিদে এ উদ্বোধনী ক্লাস ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়। অনুষ্ঠানে মসজিদ কমিটির সভাপতি শুকুর আলী সভাপতিত্ব করেন।

উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন গোভীপুর দাখিল মাদ্রাসার সহকারী সুপার রফিকুল ইসলাম। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন দাখিল মাদ্রাসার ম্যানেজিং কমিটির সভাপতি ও সাবেক ছাত্রনেতা খালিদ সাইফুল ইসলাম।