বর্তমান পরিপ্রেক্ষিত

গোভীপুরে ব্রাজিল-আর্জেন্টিনা সমর্থকদের প্রীতি ফুটবল ম্যাচ অনুষ্ঠিত

By Meherpur News

May 26, 2026

মেহেরপুর নিউজ:

মেহেরপুর সদর উপজেলার গোভীপুর রজব টিউটোরিয়ালের উদ্যোগে ব্রাজিল সমর্থক গোষ্ঠী ও আর্জেন্টিনা সমর্থক গোষ্ঠীর মধ্যে এক প্রীতি ফুটবল খেলার আয়োজন করা হয়। মঙ্গলবার সকালে গোভীপুর মাধ্যমিক বিদ্যালয় মাঠে এ খেলা অনুষ্ঠিত হয়।

তীব্র প্রতিদ্বন্দ্বিতাপূর্ণ খেলায় ট্রাইব্রেকারে ২-১ গোলে আর্জেন্টিনা সমর্থক গোষ্ঠীকে পরাজিত করে ব্রাজিল সমর্থক গোষ্ঠী বিজয় লাভ করে।

খেলার দ্বিতীয়ার্ধে ব্রাজিল সমর্থক গোষ্ঠীর পক্ষে শুভ গোল করে দলকে এগিয়ে নেন। পরে দ্বিতীয়ার্ধের শেষ মুহূর্তে প্রাণ গোল করে আর্জেন্টিনা সমর্থক গোষ্ঠীর পক্ষে সমতা ফেরান। নির্ধারিত সময়ে আর কোনো গোল না হওয়ায় ম্যাচটি ট্রাইব্রেকারে গড়ায়।

ট্রাইব্রেকারে ব্রাজিলের পক্ষে পাপ্পু ও উল্লাস গোল করেন। অন্যদিকে আর্জেন্টিনার পক্ষে মারজুক একটি গোল করেন।

খেলা শেষে বিজয়ীদের মাঝে পুরস্কার বিতরণ করা হয়।