বর্তমান পরিপ্রেক্ষিত

গোভীপুরে মরহুম ফয়েজ উদ্দিন স্মৃতি ক্রিকেট টুর্নামেন্টে দিঘির পাড়া জয়ী

By মেহেরপুর নিউজ

February 23, 2023

মেহেরপুর নিউজ:

মেহেরপুর সদর উপজেলার গোভীপুর ভৈরব ক্লাবের উদ্যোগে গোভীপুর স্কুল মাঠে অনুষ্ঠিত মরহুম ফয়েজ উদ্দিন স্মৃতি ক্রিকেট টুর্নামেন্ট দিঘির পাড়া একাদশ জয়লাভ করেছে।

বৃহস্পতিবার বিকালে অনুষ্ঠিত খেলায় দিঘির পাড়া একাদশ ৮৯ রানের বিশাল ব্যবধানে শোলমারি একাদশকে পরাজিত করে। প্রথমে ব্যাট করতে নেমে দিঘিরপাড়া একাদশ ১৫ ওভারে ৯ উইকেট হারিয়ে ১১৪ রান করে । দলের পক্ষে মাসুম সর্বোচ্চ ৪১ রান করেন।

শোলমারির ওয়ালিদ ৪টি উইকেট দখল করেন। জবাবে খেলতে নেমে শোলমারী একাদশ ৮.৫ ওভারে সবকটি উইকেট হারিয়ে মাত্র ২৫ রান করে। দলের পক্ষে হুমায়ুন সর্বোচ্চ ৮ রান করেন। দিঘীরপাড়ার মাসুম ৩ টি উইকেট দখল করেন। খেলায় বিজয়ী দলের মাসুম ম্যান অব দ্যা ম্যাচ নির্বাচিত হন। গোভীপুর ভৈরব ক্লাবের সদস্য পলাশ ম্যান অব দ্যা ম্যাচের পুরস্কার তুলে দেন।