বর্তমান পরিপ্রেক্ষিত

গোভীপুরে মরহুম ফয়েজ উদ্দিন স্মৃতি ক্রিকেট টুর্নামেন্ট।ইমন স্মৃতি জয়ী

By মেহেরপুর নিউজ

February 19, 2023

 মেহেরপুর নিউজ:

মেহেরপুর সদর উপজেলার গোভীপুর ভৈরব ক্লাবের উদ্যোগে গোভীপুর স্কুল মাঠে অনুষ্ঠিত মরহুম ফয়েজ উদ্দিন স্মৃতি ক্রিকেট টুর্নামেন্ট ১ নম্বর ওয়ার্ড ইমন স্মৃতি জয়লাভ করেছে।

রবিবার বিকালে অনুষ্ঠিত খেলায় ১ নম্বর ওয়ার্ড ইমন স্মৃতি ৩ উইকেটে আনন্দবাস একাদশকে পরাজিত করে। প্রথমে ব্যাট করতে নেমে আনন্দবাস একাদশ ১৫ ওভারে ৭৫ রান করে সবাই আউট হয়ে যায়। দলের পক্ষে নীল ২৫ রান করেন। ১ নম্বর ওয়ার্ড ইমন স্মৃতির পিয়াস ৩ টি উইকেট দখল করেন। জবাবে খেলতে নেমে ১ নম্বর ওয়ার্ড ইমন স্মৃতি ১১ ওভারে ৭ উইকেট হারিয়ে জয়ের লক্ষ্যে পৌঁছে যায়।মনি দলের পক্ষে সর্বোচ্চ ১৮ রান করেন। খেলায় বিজয়ী দলের মনি ম্যান অব দ্যা ম্যাচ নির্বাচিত হন। পলাশ ম্যান অব দ্যা ম্যাচের পুরস্কার তুলে দেন।