বর্তমান পরিপ্রেক্ষিত

গোভীপুরে যুব সমাজের উদ্যোগে যুবক পুনর্মিলনী অনুষ্ঠিত

By Meherpur News

April 10, 2026

মেহেরপুর নিউজঃ মেহেরপুর সদর উপজেলার গোভীপুর গ্রামে যুব সমাজের উদ্যোগে এক উৎসবমুখর পরিবেশে যুবক পুনর্মিলনী অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে। শুক্রবার সকালে গোভীপুর মাধ্যমিক বিদ্যালয় মাঠে দিনব্যাপী এ আয়োজন অনুষ্ঠিত হয়।

গোভীপুর যুব সমাজের “আদর্শ গ্রাম গোভীপুর” এর এডমিন খালেদ সাইফুল ইসলামের সভাপতিত্বে এবং সংগঠক ও পরামর্শক জাহাঙ্গীর হোসেনের সঞ্চালনায় অনুষ্ঠানটি পরিচালিত হয়। “আমরা সবাই যুব সমাজ একসাথে চলবো, সুন্দর ও আদর্শ গ্রাম গোভীপুর গড়বো”—এই স্লোগানকে সামনে রেখে অনুষ্ঠানে স্বাগত বক্তব্য রাখেন আব্দুর রাজ্জাক।

এসময় আরও বক্তব্য দেন আব্দুস সামাদ হীরা, মান্না পারভেজ, হাসান আলী, মাসুম পারভেজ, সজল সোহেল, নাজমুল ও মানিকসহ অন্যান্যরা। দিনব্যাপী আয়োজনে ছিল বিভিন্ন ধরনের খেলাধুলা, র‍্যাফেল ড্র এবং পুরস্কার বিতরণী অনুষ্ঠান, যা উপস্থিত সবার মাঝে আনন্দঘন পরিবেশ সৃষ্টি করে।