বর্তমান পরিপ্রেক্ষিত

গোভীপুর আলিম মাদ্রাসার শিক্ষক সামছুল রহমানের পিতা সাজেদুর রহমান আর নেই

By মেহেরপুর নিউজ

March 14, 2021

মেহেরপুর নিউজ:

মেহেরপুর সদর উপজেলার আমঝুপি জোয়াদ্দার পাড়ার গোভীপুর আলিম মাদ্রাসার শিক্ষক সামছুল রহমানের পিতা সাজেদুর রহমান ইন্তেকাল করেছেন (ইন্না ——-রাজিউন) মৃত্যুকালে তার বয়স হয়েছিল ৯০ বছর।

রবিবার দুপুর ২ টার  দিকে  নিজ বাসভবনে আমঝুপি জোয়াদ্দার পাড়ার নিজ বাড়িতে তিনি শেষ নিঃশ্বাস ত্যাগ করেন। মরহুম সাজেদুর রহমান অসংখ্য গুণগ্রাহী রয়েছে।

আজ রবিবার জোয়াদ্দার পাড়া ঈদ গাহ মাঠে ১ম  জানাজা ও আমঝুপি মাদ্রাসা প্রাঙ্গনে জানাযা শেষ পাশ্বর্বতি কবরস্থানে দাফন করা হবে।