বর্তমান পরিপ্রেক্ষিত

গোভীপুর জানাযা মোড়ে ওযুখানার উদ্বোধন

By মেহেরপুর নিউজ

January 25, 2025

মেহেরপুর নিউজ:

মেহেরপুর সদর উপজেলা গোভীপুর প্রবাসী কল্যাণ সংস্থা ও যুব সমাজের উদ্যোগে নবনির্মিত গোভীপুর জানাযা মোড়ে ওযুখানার উদ্বোধন করা হয়েছে।

শনিবার বিকেলের দিকে আনুষ্ঠানিকভাবে জানাযার মোড় ওযুখানার উদ্বোধন করা হয়। গোভীপুর প্রবাসী কল্যাণ সংস্থার সভাপতি তুহিনের সভাপতিত্বে, জাহাঙ্গীর হোসেনের সঞ্চালনায় উদ্বোধনী অনুষ্ঠানে বক্তব্য রাখেন সমাজসেবক সাইফুল ইসলাম, আবুল কাশেম, ইদ্রিস আলী প্রমুখ। পরে সেখানে ফিতা কেটে ওযুখানার উদ্বোধন করা হয়। এসময় সেখানে দোয়া অনুষ্ঠিত হয়।