বর্তমান পরিপ্রেক্ষিত

গোভীপুর প্রবাসী কল্যাণ সংস্থার উদ্যোগে কুরআন মজিদ বিতরণ

By মেহেরপুর নিউজ

December 25, 2023

মেহেরপুর নিউজ:

মেহেরপুর সদর উপজেলার গোভীপুর প্রবাসী কল্যাণ সংস্থার উদ্যোগে গোভীপুর উত্তরপাড়া জামে মসজিদে সহীহ পদ্ধতিতে বিনামূল্যে কুরআন শিক্ষা শেষে শিক্ষার্থীদের মাঝে কুরআন মজিদ বিতরণ করা হয়েছে।

সোমবার রাতে উত্তরপাড়া জামে মসজিদে শিক্ষার্থীর মাঝে কুরআন মজিদ বিতরণ করা হয়। শোলমারি জামে মসজিদের ইমাম আব্দুস সামাদ প্রশিক্ষণার্থীদের হাতে পবিত্র কুরআন মজিদ তুলে দেন। মোহাম্মদ রবিউল ইসলাম এর সভাপতিত্বে অনুষ্ঠানে বক্তব্য রাখেন জুল হোসেন, আশরাফুল ইসলাম। পরে ১৭ জন কুরআন শিক্ষার্থীর হাতে কুরআন মজিদ তুলে দেওয়া হয়।