বর্তমান পরিপ্রেক্ষিত

গোভীপুর প্রবাসী কল্যাণ সংস্থার উদ্যোগে ইফতার মাহফিল

By মেহেরপুর নিউজ

March 07, 2025

মেহেরপুর নিউজঃ

মেহেরপুর সদর উপজেলার গোভীপুর প্রবাসী কল্যাণ সংস্থার উদ্যোগে পবিত্র মাহে রমজান উপলক্ষে প্রবাসী অভিভাবকদের সম্মানে ইফতার মাহফিল ও দোয়া অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে।

শুক্রবার গোভীপুর দাখিল মাদ্রাসা প্রাঙ্গণে ইফতার মাহফিল ও দোয়া অনুষ্ঠান অনুষ্ঠিত হয়।গোভীপুর প্রবাসী কল্যাণ সংস্থার সভাপতি তুহিন রেজার সভাপতিত্বে ইফতার ও দোয়া অনুষ্ঠানে স্বাগত বক্তব্য রাখেন গোভীপুর দাখিল মাদ্রাসার সহকারী শিক্ষক আশরাফুল ইসলাম।

জাহাঙ্গীর হোসেনের সঞ্চালনায় অন্যদের মধ্যে বক্তব্য রাখেন ইমাম সাদিকুল ইসলাম, সাইফুল ইসলাম। পরে সেখানে দোয়া ও ইফতার অনুষ্ঠিত হয়।