খেলাধুলা

গোভীপুর ফুটবলে কামদেবপুর একাদশ জয়ী

By মেহেরপুর নিউজ

November 13, 2014

মেহেরপুর নিউজ ২৪ ডট কম, ১৩ নভেম্বর: মেহেরপুর সদর উপজেলার গোভীপুর ভৈরব ক্লাবের উদ্যোগে গোভীপুর স্কুল মাঠে অনুষ্ঠিত গোভীপুর ফুটবল টুর্নামেন্টে কামদেবপুর একাদশ জয়লাভ করেছে।

বৃহস্পতিবার বিকালে অনুষ্ঠিত খেলায় টাইব্রেকারে কামদেবপুর ৩-২ গোলে আশরাফুর জনকল্যান ক্লাবকে পরাজিত করে। নির্ধারিত সময়ে খেলাটি ২-২ গোলে অমিমাংসিতভাবে শেষ হয়। কামদেবপুরের পক্ষে মানিক ও জামাাত এবং আশরাফপুরের পক্ষে মুসা ও শাহিন গোল করে।