মেহেরপুর নিউজ:
মেহেরপুর সদর উপজেলার গোভীপুর ভৈরব ক্লাবের ৬ষ্ট ভৈরব ক্লাব কাপ ফুটবল টুর্নামেন্টে চাঁদবিল একাদশ ৩য় দল হিসেবে সেমিফাইনালে খেলার যোগ্যতা অর্জন করেছে।
সোমবার বিকেলে গোভীপুর বিদ্যালয় মাঠে অনুষ্ঠিত ৩য় কোয়াটার ফাইনাল খেলায় চাঁদবিল একাদশ ৩-২ গোলে কুলবাড়িয়া একাদশকে পরাজিত করে। খেলার প্রথমার্ধের ২ মিনিট মাথায় চাঁদবিল একাদশের আলম গোল করে দলকে এগিয়ে নেন।দ্বিতীয়ার্ধের ১৩ মিনিটের মাথায় কুলবাড়িয়া হৃদয় গোল করে খেলার সমতা ফেরন। ২৩ মিনিটের মাথায় চাঁদবিল একাদশের সুব্রত ফ্রিকিক থেকে সরাসরি গোল করে দলকে এগিয়ে নেন। ২৯ মিনিটের মাথায় চাঁদবিল একাদশের আলম গোল করে দলকে শক্ত অবস্থানে দাঁড় করাণ। ৩৩ মিনিটের মাথায় কুলবাড়িয়া হোসেন কর্নার কি থেকে সরাসরি গোল করে গোলের ব্যবধান কমান।
বাকি সময় আর কোন গোল না হওয়ায় চাঁদবিল একাদশ ৩-২ গোলে জয়লাভ করে মাঠ ছাড়েন।খেলায় বিজয়ী দলের আলম ম্যান অব দ্যা ম্যাচ নির্বাচিত হন। খেলা শেষে ম্যান অব দ্যা ম্যাচের পুরস্কার বিতরণ করা হয়। সজীব স্পোর্টসের পক্ষ থেকে ম্যান অব দ্য ম্যাচের পুরস্কার প্রদান করা হয়। বুড়িপোতা ইউনিয়নের চেয়ারম্যান শাহ জামান ম্যান অব দ্যা ম্যাচের পুরস্কার তুলে দেন। এ সময় অন্যদের মধ্যে ভৈরব ক্লাবের সাধারণ সম্পাদক পলাশ, সদস্য সেলিম রেজা, জাকির হোসেন প্রমুখ উপস্থিত ছিলেন।খেলাটি পরিচালনা করেন আলমগীর হোসেন লালটু ।তাকে সহযোগিতা করেন জাহাঙ্গীর হোসেন এবং সুমন।