বর্তমান পরিপ্রেক্ষিত

গোভীপুর ভৈরব ক্লাব কাপ ফুটবল টুর্নামেন্টে ইছাখালী অলস্টার ক্লাব জয়ী

By মেহেরপুর নিউজ

July 31, 2023

মেহেরপুর নিউজ:

মেহেরপুর সদর উপজেলার গোভীপুর ৬ষ্ট ভৈরব ক্লাব কাপ ফুটবল টুর্নামেন্টে ইছাখালী অলস্টার ক্লাব জয়লাভ করেছে। সোমবার বিকেলে গোভীপুর বিদ্যালয় মাঠে অনুষ্ঠিত তীব্র প্রতিদ্বন্দীপূর্ণ খেলায় ইছাখালী অলস্টার ক্লাব ১-০ গোলে হাড়াভাঙ্গা ফুটবল একাদশকে পরাজিত করে।

খেলা শেষ হওয়ার ৩ মিনিট পূর্বে বিজয়ী দলের লাহিবুল জয়সূচক গোলটি করেন। খেলার বিজয়ী দলের তাজমুল ম্যান অব দ্যা ম্যাচ নির্বাচিত হন। খেলা শেষে ম্যান অব দ্যা ম্যাচের পুরস্কার বিতরণ করা হয়। সজীব স্পোর্টসের পক্ষ থেকে ম্যান অব দ্য ম্যাচের পুরস্কার প্রদান করা হয়। বুড়িপোতা ইউনিয়নের চেয়ারম্যান শাহ জামান ও টুর্নামেন্ট কমিটির আহবায়ক আলহাজ্ব মোহাম্মদ আলী রেজা বিচু ম্যান অব দ্যা ম্যাচের পুরস্কার তুলে দেন। এ সময় অন্যদের মধ্যে ভৈরব ক্লাবের সাধারণ সম্পাদক পলাশ, সদস্য সেলিম রেজা,শাহনেওয়াজ, জাকির হোসেন প্রমুখ উপস্থিত ছিলেন।খেলাটি পরিচালনা করেন সুমন তাকে সহযোগিতা করেন জাহাঙ্গীর হোসেন এবং নবাব।