বর্তমান পরিপ্রেক্ষিত

গোভীপুর ভৈরব ক্লাব কাপ ফুটবল টুর্নামেন্টে পুলিশ লাইন একাদশ সেমিফাইনালে

By মেহেরপুর নিউজ

August 29, 2023

মেহেরপুর নিউজ:

মেহেরপুর সদর উপজেলার গোভীপুর ৬ষ্ট ভৈরব ক্লাব কাপ ফুটবল টুর্নামেন্টে পুলিশ লাইন একাদশ শেষ দল হিসেবে সেমিফাইনালে খেলার যোগ্যতা অর্জন করেছে।

মঙ্গলবার বিকেলে গোভীপুর বিদ্যালয় মাঠে অনুষ্ঠিত শেষ কোয়াটার ফাইনাল খেলায় পুলিশ লাইন একাদশ ২-০ গোলে মরামারি একাদশকে পরাজিত করে। খেলার প্রথমার্ধের ১৯ মিনিটের মাথায় পুলিশ লাইন একাদশের ওমর ফারুক গোল করে দলকে এগিয়ে নেন।দ্বিতীয়ার্ধের ৩২ মিনিটের মাথায় মিলন গোল করে গোলের ব্যবধান দ্বিগুণে পরিণত করেন।

খেলায় বিজয়ী দলের মিলন ম্যান অব দ্যা ম্যাচ নির্বাচিত হন। খেলা শেষে ম্যান অব দ্যা ম্যাচের পুরস্কার বিতরণ করা হয়। সজীব স্পোর্টসের পক্ষ থেকে ম্যান অব দ্য ম্যাচের পুরস্কার প্রদান করা হয়। বুড়িপোতা ইউনিয়নের চেয়ারম্যান শাহ জামান ও টুর্নামেন্ট কমিটির আহবায়ক আলী রেজা বিচু ম্যান অব দ্যা ম্যাচের পুরস্কার তুলে দেন। এ সময় অন্যদের মধ্যে ভৈরব ক্লাবের সাধারণ সম্পাদক পলাশ, সদস্য সেলিম রেজা, জাকির হোসেন প্রমুখ উপস্থিত ছিলেন।খেলাটি পরিচালনা করেন আলমগীর হোসেন লালটু ।তাকে সহযোগিতা করেন জাহাঙ্গীর হোসেন এবং সুমন।