মেহেরপুর নিউজ:
মেহেরপুর সদর উপজেলার গোভীপুর ভৈরব ক্লাবের উদ্যোগে গোভীপুর ভৈরব ক্লাব কাপ ফুটবল টুর্নামেন্টে ষষ্ঠ দল হিসেবে কোয়ার্টার ফাইনাল নিশ্চিত করেছে রাজনগর পাবলিক ক্লাব।
মঙ্গলবার গোভীপুর মাঠে অনুষ্ঠিত দ্বিতীয় রাউন্ডের ষষ্ঠ খেলায় রাজনগর পাবলিক ক্লাব ২-১ গোলে বালিয়ারঘাট একাদশ কে পরাজিত করে।খেলার প্রথমার্ধের ৮ মিনিটে বালিয়ারঘাটের পক্ষে মোবারক গোল করে দলকে এগিয়ে নেন। ১৫ মিনিটের মাথায় রাজনগরের হানিফ গোল করে খেলায় সমতা ফেরান। দ্বিতীয়ার্ধের ২ মিনিটের মাথায় রাজনগরের পক্ষে মুস্তাফিজ গোল করে দলকে এগিয়ে নেন। শেষ পর্যন্ত ২-১ গোলে জয়লাভ করে কোয়ার্টার ফাইনাল নিশ্চিত করে রাজনগর পাবলিক ক্লাব।
খেলায় বিজয়ী দলের মুস্তাফিজ ম্যান অব দ্যা ম্যাচ নির্বাচিত হন। খেলাটি পরিচালনা করেন সুমন। তাকে সহযোগিতা করেন আলমগীর হোসেন লালটু ও নবাব। মেহেরপুর সজীব স্পোর্টসের পক্ষ থেকে ম্যান অব দ্য ম্যাচ পুরস্কার দেওয়া হয়। বুড়িপোতা ইউনিয়নের চেয়ারম্যান শাহজামান ম্যান অব দ্যা ম্যাচ পুরস্কার তুলে দেন। টুর্নামেন্ট কমিটির আহ্বায়ক বজলুর রহমান, টুর্নামেন্ট কমিটির সহ-সভাপতি সেলিম, পলাশ জাকির প্রমুখ এ সময় সেখানে উপস্থিত ছিলেন।