শিক্ষা ও সংস্কৃতি

গোভীপুর মাধ্যমিক বিদ্যালয়ে বৃক্ষ রোপন উদ্বোধন

By মেহেরপুর নিউজ

October 28, 2011

মেহেরপুর নিউজ ২৪ ডট কম,২৮ অক্টোবর: মেহেরপুর সদর উপজেলার গোভীপুর মাধ্যমিক বিদ্যালয়ের উদ্যোগে  বৃহস্পতিবার বিদ্যালয় প্রাঙ্গনে বৃক্ষ রোপন কর্মসুচির উদ্বোধন করা হয়। মেহেরপুর সদর উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসার আনোয়ার হোসেন প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে একটি লিচুর চারা রোপন করে বৃক্ষ রোপন কর্মসূচীর উদ্বোধন করেন। এসময় অন্যান্যের মধ্যে বিদ্যালয় পরিচালনা কমিটির সভাপতি শাহ আলম, প্রধান শিক্ষক মোখলেছুর রহমান সেখানে উপস্থিত ছিলেন।