খেলাধুলা

গোভীপুর মাধ্যমিক বিদ্যালয়ে বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতা

By মেহেরপুর নিউজ

March 26, 2016

মেহেরপুর নিউজ, ২৬ মার্চ: মেহেরপুর সদর উপজেলার গোবীপুর মাধ্যমিক বিদ্যালয়ের উদ্যোগে বিদ্যালয়ের বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতার ও বিজয়ীদের মাঝে পুরস্কার বিতরণ করা হয়েছে।

শনিবার সকালে বিদ্যালয় প্রঙ্গনে মেহেরপুর-১ আসনের সংসদ সদস্য ফরহাদ হোসেন প্রধান অতিথি হিসাবে উপস্থিত থেকে বার্ষক ক্রীড়া প্রতিযোগিতার উদ্বোধন ঘোষনা করেন। বিদ্যালয় ম্যানেজিং কমিটির সভাপতি শাহা জামালের সভাপতিত্বে পুরস্কার বিতরণ অনুষ্ঠানে বক্তব্য রাখেন প্রধান শিক্ষক মোখলেছুর রহমান।

এর আগে সংসদ সদস্য প্যারেড পরিদর্শন ও সালাম গ্রহন করেন। পরে সেখানে মশাল প্রজ্জলন, পারয়া ওড়ানো এবং খেলোয়াড়দের শপথ বাক্য পাঠ করানো হয়।