মেহেরপুর নিউজ:
মেহেরপুর জেলা গোয়েন্দা ডিবি পুলিশের মাদকবিরোধী অভিযানে সাড়ে ১০ গ্রাম হেরোইন সহ আশরাফ খান (৪০) ও রাকিবুজ্জামান রাব্বি (২৩) নামের দুই মাদক ব্যবসায়ীকে আটক করা হয়েছে।
সোমবার রাতে মেহেরপুর সদর উপজেলার বুড়িপোতা ইটভাটার কাছ থেকে তাদেরকে আটক করা হয়।মেহেরপুর জেলা গোয়েন্দা পুলিশ জানিয়েছে, বুড়িপোতা ইটভাটার সামনে দিয়ে দুজন হিরোইন ব্যবসায়ী হেরোইন পাচার করবে এমন গোপন সংবাদের ভিত্তিতে মেহেরপুর জেলা গোয়েন্দা পুলিশের অফিসার ইনচার্জ সাইফুল আলমের নেতৃত্বে মেহেরপুর সদর উপজেলার বুড়িপোতা ইটভাটার কাছে ওত পেতে বসে থাকে গোয়েন্দা পুলিশের একটি দল। পরে রাত সাড়ে আটটার দিকে সেখান থেকে দুজনকে আটক করা হয়।এবং তাদেরকে তল্লাশি চালিয়ে তাদের কাছ থেকে সাড়ে ১০ গ্রাম হিরোইন উদ্ধার করে ।
আটকৃত আশরাফ খান মেহেরপুর সদর উপজেলার বামন পাড়া এলাকার মৃত সাবের খানের ছেলে এবং রাকিবুজ্জামান রাব্বি বন্দর গ্রামের হেলাল উদ্দিনের ছেলে। আশরাফ খানের বিরুদ্ধে পূর্বের একাধিক মাদকের মামলা রয়েছে।অভিযানে অন্যদের মধ্যে এসআই বিশ্বজিৎ সরকার, এসআই জুম্মান, এসআই মহসিন, এএসআই হেলাল উদ্দিন সহ জেলা গোয়েন্দা পুলিশের সদস্যগন সেখানে উপস্থিত ছিলেন।