বর্তমান পরিপ্রেক্ষিত

গোরস্তানপাড়ায় গৃহবধূর ঝুলন্ত লাশ উদ্ধার

By মেহেরপুর নিউজ

June 07, 2022

মেহেরপুর নিউজ :

মেহেরপুর সদর থানা পুলিশ মেহেরপুর শহরের গোরস্তানপাড়ার একটি বাড়ি থেকে সখিনা খাতুন ৪০ নামের এক গৃহবধূ লাশ উদ্ধার করেছে। এ ঘটনায় সখিনার স্বামী বদর আলী বগাকে পুলিশ হেফাজতে নিয়েছে।

মঙ্গলবার সকালের দিকে লাশ উদ্ধার করে মর্গে পাঠায় এবং তার স্বামীকে থানায় নেওয়া হয়। সখিনা খাতুন গোরস্থান পাড়ার বদর আলী বগার স্ত্রী তিনি ৩ সন্তানের জননী। জানা গেছে রাতের খাবার খেয়ে সখিনা সহ বাড়ির সদস্যরা ঘুমিয়ে পড়েন।পড়ে ভোরের দিকে ঘরে তার লাশ ঝুলছে দেখে পুলিশকে খবর দেয়। পুলিশ এসে লাশ উদ্ধার করে মর্গে নেন। বগা তার স্ত্রীর উপর প্রায় নির্যাতন করতেন বলে জানা গেছে। এটি হত্যা না আত্মহত্যা এ ব্যাপারে মেহেরপুর সদর থানার ওসি শাহা দারা বলেন ময়না তদন্তের রিপোর্ট না আসা পর্যন্ত কিছু বলা যাবে না।