বর্তমান পরিপ্রেক্ষিত

গৌরীনগরের বীর মুক্তিযোদ্ধা মনসুর আলীকে পূর্ণ রাষ্ট্রীয় মর্যাদায় দাফন

By মেহেরপুর নিউজ

July 06, 2022

মেহেরপুর নিউজ:

মেহেরপুরের মুজিবনগর উপজেলার গৌরীনগর গ্রামের বীর মুক্তিযোদ্ধা মনসুর আলীকে পূর্ণ রাষ্ট্রীয় মর্যাদায় দাফন করা হয়েছে। বুধবার সকালের দিকে মেহেরপুর মুজিবনগর উপজেলার গৌরীনগর কবরস্থানে তাকে দাফন করা হয়।এর আগে বীর মুক্তিযোদ্ধা মরহুম মনসুর আলীর মরদেহে জাতীয় পতাকা দিয়ে আচ্ছাদিত করে পুষ্পমাল্য অর্পণ করা হয়। এসময় পুলিশের একটি চৌকস দল তাকে গার্ড অব অনার প্রদান করেন।

মুজিবনগর উপজেলা নির্বাহি অফিসার সুজন সরকার রাষ্ট্রের পক্ষে সালাম গ্রহণ করেন। এসময় বিহগলে করুন সুর বেজে ওঠে। মুজিবনগর থানার ওসি মেহেদি রাসেল, বীর মুক্তিযোদ্ধা সিরাজুল ইসলামসহ সকল শ্রেণী পেশার মানুষ সেখানে উপস্থিত ছিলেন। এদিকে এর আগে মঙ্গলবার দিবাগত রাতে মনসুর আলী তার নিজ গ্রাম গৌরিনগরে বার্ধক্যজনিত কারণে মৃত্যুবরণ করেন। মরহুমের স্ত্রী, এক ছেলে এক মেয়ে সহ অসংখ্য গুণগ্রাহী রয়েছে।