বর্তমান পরিপ্রেক্ষিত

গ্রামীণ কর্মসংস্থান সৃষ্টির লক্ষ্যে দক্ষতা উন্নয়ন প্রশিক্ষণের সনদপত্র বিতরণ

By মেহেরপুর নিউজ

September 15, 2022

মেহেরপুর নিউজ:

মেহেরপুর জেলা সমবায় অফিসের উদ্যোগে সমবায় অধিদপ্তর কর্তৃক বাস্তবায়িত দুগ্ধ ও মাংস উৎপাদনের মাধ্যমে গ্রামীণ কর্মসংস্থান সৃষ্টির লক্ষ্যে যশোর ও মেহেরপুর জেলায় সমবায় কার্যক্রম বিস্তৃতকরণ প্রকল্পে বারাদি ইউনিয়নের উপকারভোগী সদস্যদের ৪ দিন দিনব্যাপী দক্ষতা উন্নয়ন প্রশিক্ষণ শেষে সনদপত্র বিতরণ করা হয়েছে।

বৃহস্পতিবার বিকালের দিকে মেহেরপুর সদর উপজেলা এ আর বি কলেজ মিলনায়তনে সমাপনী অনুষ্ঠান অনুষ্ঠিত হয়। মেহেরপুর জেলা সমবায় কর্মকর্তা প্রভাষ চন্দ্র বালার সভাপতিত্বে সমাপনী অনুষ্ঠানে অন্যদের মধ্যে মেহেরপুর সদর উপজেলা সমবায় কর্মকর্তা মনিরুজ্জামান, জেলা সমবায় দপ্তরের সহকারী প্রশিক্ষক রোকনুজ্জামান তুষার বক্তব্য রাখেন। পরে প্রশিক্ষণ গ্রহণকারী উপকারভোগী সদস্যদের প্রশিক্ষণ ভাতা ও সনদ বিতরণ করা হয়।