মেহেরপুর নিউজ:
সমবায় অধিদপ্তর কর্তৃক বাস্তবায়নাধীন, দুগ্ধ ও মাংস উৎপাদনের মাধ্যমে গ্রামীন কর্মসংস্থান সৃষ্টির লক্ষ্যে মেহেরপুর জেলার সমবায় কার্যক্রম বিস্তৃত করণ প্রকল্প পরিদর্শন করেছেন খুলনা বিভাগের অতিরিক্ত বিভাগীয় কমিশনার আব্দুর রশিদ।
বৃহস্পতিবার বিকালে মেহেরপুর সদর উপজেলার দক্ষিণ শালিকা গ্রামে প্রকল্প পরিদর্শন করেন। পরিদর্শন কালে মেহেরপুর জেলা সমবায় কর্মকর্তা প্রভাষ চন্দ্র বালা, সদর উপজেলা ভাইস চেয়ারম্যান আবুল হাশেম,রোকনুজ্জামান তুষার প্রমুখ উপস্থিত ছিলেন।