রাজনীতি

গ্রামীন ব্যাংক মহিলা সদস্যদের সাথে আলহাজ্ব গোলাম রসুলের মতবিনিময়

By মেহেরপুর নিউজ

February 11, 2014

মেহেরপুর নিউজ ২৪ ডট কম, ১১ ফেব্রুয়ারি: মেহেরপুর গ্রামীন ব্যাংক মহিলা সমিতির সদস্যদের সাথে মত বিনিময় করেছেন সদর উপজেলা নির্বাচনে আওয়ামী সমর্থিত প্রার্থী আলহাজ্ব গোলাম রসুল। মঙ্গলবার দুপুরে জেলা সংযুক্ত শ্রমিক ফেডারেশনের মেহেরপুর কার্যালয়ে অনুষ্ঠিত মতবিনিময় সভায় গ্রামীন ব্যাংক মহিলা সমিতির সভানেত্রী সফুরা খাতুনের সবাপতিত্বে প্রধান অতিথী হিসেবে উপস্থিত ছিলেন আলহাজ্ব গোলাম রসুল। অন্যান্যদের মধ্যে বক্তব্য রাখেন, জেলা আওয়ামীলীগের শিক্ষা বিসয়ক সম্পাদক আব্দুল মান্নান, জেলা যুবরেিগর সভাপতি সাজ্জাদুল আনাম, জেলা ছাত্রলীগের সাবেক সভাপতি মফিজুর রহমান প্রমুখ।