বর্তমান পরিপ্রেক্ষিত

গ্রাম আদালত কার্যক্রমে জনসচেতনতা বাড়াতে মেহেরপুরে সমন্বয় সভা অনুষ্ঠিত

By Meherpur News

April 23, 2026

মেহেরপুর নিউজঃ বাংলাদেশ গ্রাম আদালত সক্রিয়করণ (৩য় পর্যায়) প্রকল্পের আওতায় গ্রাম আদালত কার্যক্রম সম্পর্কে জনসচেতনতা বৃদ্ধির লক্ষ্যে প্রচার-প্রচারণা কার্যক্রম পরিচালনায় স্থানীয় অংশীজনদের নিয়ে এক সমন্বয় সভা অনুষ্ঠিত হয়েছে।

বৃহস্পতিবার সকালে জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে অনুষ্ঠিত এ সভায় সভাপতিত্ব করেন স্থানীয় সরকার বিভাগের উপ-পরিচালক পার্থ প্রতিম শীল। সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জেলা প্রশাসক শিল্পী রানী রায়।

সভায় বক্তারা গ্রাম আদালতের কার্যকারিতা ও এর মাধ্যমে সহজে, দ্রুত এবং স্বল্প ব্যয়ে স্থানীয় বিরোধ নিষ্পত্তির বিষয়টি তুলে ধরেন। পাশাপাশি এ কার্যক্রমকে আরও গতিশীল করতে স্থানীয় পর্যায়ে ব্যাপক জনসচেতনতা তৈরির ওপর গুরুত্বারোপ করা হয়।

এ সময় বক্তব্য রাখেন সদর উপজেলা নির্বাহী অফিসার মোঃ খায়রুল ইসলাম, জেলা মহিলা বিষয়ক কর্মকর্তা নাসিমা খাতুন, জেলা কর্মকর্তা আসাদুজ্জামান, উপজেলা সমন্বয়কারী আলমগীর কবির শাকিলুজ্জামান, প্রোগ্রাম অ্যান্ড ফাইন্যান্স অ্যাডমিন সাহাজুল ইসলাম এবং পলাশীপাড়া সমাজকল্যাণ সমিতির নির্বাহী পরিচালক মোশাররফ হোসেনসহ অন্যান্যরা।