বর্তমান পরিপ্রেক্ষিত

গ্রাম পুলিশের বুনিয়াদি প্রশিক্ষণ কুচকায়াজের সমাপনি

By মেহেরপুর নিউজ

December 10, 2024

মেহেরপুর নিউজঃ

মেহেরপুরের গাংনী উপজেলা প্রশাসনের উদ্যোগে গাংনীতে অনুষ্ঠিত গ্রাম পুলিশদের মাসব্যাপী বুনিয়াদি প্রশিক্ষণ কুচকায়াজের সমাপনি অনুষ্ঠিত হয়েছে।

মঙ্গলবার সকালে উপজেলা প্রশাসন চত্বরে এ কুচকাওয়াজ অনুষ্ঠিত হয়। গাংনী উপজেলা নির্বাহী কর্মকর্তা প্রতীম কুমার সাহা প্যারেড পরিদর্শন ও সালাম গ্রহণ করেন। সহকারী কমিশনার (ভূমি) নির্বাহী ম্যাজিস্ট্রেট সাদ্দাম হোসেন, উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা নিরঞ্জন চক্রবর্তী, আনসার ও ভিডিপি কর্মকর্তা সাইদুর রহমান, উপজেলা প্রকল্প কর্মকর্তা মুস্তাফিজুর রহমান, প্রকাশনা কর্মকর্তা এনআইএলজি ঢাকা ফোকাল পয়েন্ট আব্দুল জলিল মল্লিক এ সময় সেখানে উপস্থিত ছিলেন।