বর্তমান পরিপ্রেক্ষিত

গ্রাম পুলিশ বাহিনীর মাসব্যাপী বুনিয়াদি প্রশিক্ষণের সমাপনী অনুষ্ঠান

By মেহেরপুর নিউজ

December 10, 2024

মেহেরপুর নিউজঃ

জাতীয় স্থানীয় সরকার ইনস্টিটিউট ( এন আইএল জি) কর্তৃক উপজেলা প্রশাসনের সহায়তায় ইউনিয়ন পরিষদের গ্রাম পুলিশ বাহিনীর সদস্যদের মাসব্যাপী বুনিয়াদি প্রশিক্ষণ কোর্সের সমাপনী অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে।

মঙ্গলবার দুপুরের দিকে গাংনী উপজেলা পরিষদ মিলনাতনে সমাপনী অনুষ্ঠান অনুষ্ঠিত হয়। জেলা প্রশাসক সিফাত মেহনাজের সভাপতিত্বে সমাপনী অনুষ্ঠানে ভার্চুয়ালি প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জাতীয় স্থানীয় সরকার ইনস্টিটিউট এর মহাপরিচালক মোঃ আব্দুল কাইয়ুম। সমাপনী অনুষ্ঠানে স্বাগত বক্তব্য রাখেন গাংনী উপজেলা নির্বাহী কর্মকর্তা প্রতীম কুমার সাহা।

গাংনী উপজেলা আনসার ও ভিডিপি কর্মকর্তা সাইদুর রহমানের সঞ্চালনায় অনুষ্ঠানে বক্তব্য রাখেন গাংনী উপজেলা সহকারী কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট সাদ্দাম হোসেন, উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা নিরঞ্জন চক্রবর্তী, উপজেলা প্রকল্প কর্মকর্তা মুস্তাফিজুর রহমান, প্রকাশনা কর্মকর্তা এন আই জি ও ফোকাল পয়েন্ট আব্দুল জলিল মল্লিক, সিনিয়র সাংবাদিক ও প্রশিক্ষক মিজানুর রহমান, উপজেলা প্রাণিসম্পদ কর্মকর্তা মুক্তালিম আলী, শিক্ষা অফিসার হোসনে মোবারক, পল্লী উন্নয়ন কর্মকর্তা কামরুল হাসান, কাজীপুর ইউনিয়নের চেয়ারম্যান আলম হুসাইন, সাংবাদিক ফারুক হোসেন, পাভেল, গ্রাম পুলিশ বাহিনীর সদস্য আলহাজ্ব মিয়া, মুজাহিদুল ইসলাম প্রমূখ।