মেহেরপুর নিউজ ২৪ ডট কম,১২ সেপ্টেম্বর:
মেহেরপুর সদর উপজেলার জাতীয় স্কুল ও মাদ্রাসা ক্রীড়া সমিতির উদ্যোগে রোববার সদর উপজেলার গোভীপুর মাধ্যমিক বিদ্যালয় মাঠে অনুষ্ঠিত গ্রীষ্মকালীন কাবাডি খেলায় আমঝুপি মাধ্যমিক বিদ্যালয় সদর উপজেলা পর্যায়ে চ্যাম্পিয়ন হওয়ার গৌরব অর্জন করেছে। এদিন অনুষ্ঠিত খেলায় আমঝুপি মাধ্যমিক বিদ্যালয় ৭১-২৮ পয়েন্টে সিএমসি মাধ্যমিক বিদ্যালয়কে পরাজিত করে।