বর্তমান পরিপ্রেক্ষিত

গ্রীষ্মকালীন ক্রীড়া প্রতিযোগিতার ছেলেদের কাবাডিতে আমঝুপি চ্যাম্পিয়ন

By মেহেরপুর নিউজ

October 07, 2024

মেহেরপুর নিউজ:

মেহেরপুর সদর উপজেলা জাতীয় স্কুল, মাদ্রাসা ও কারিগরি ক্রীড়া সমিতির উদ্যোগে সদর উপজেলার আমঝুপি দাখিল মাদ্রাসা প্রাঙ্গনে অনুষ্ঠিত সদর উপজেলা পর্যায়ের গ্রীষ্মকালীন ক্রীড়া প্রতিযোগিতার ছেলেদের কাবাডি প্রতিযোগিতায় আমঝুপি মাধ্যমিক বিদ্যালয় সদর উপজেলা পর্যায়ে চ্যাম্পিয়ন হয়ে জেলা পর্যায়ে খেলার যোগ্যতা অর্জন করেছে।

সোমবার দুপুরে অনুষ্ঠিত ফাইনাল খেলায় আমঝুপি মাধ্যমিক বিদ্যালয় ১ টি লোনা সহ ১৮-১১ পয়েন্টে কামদেবপুর মাধ্যমিক বিদ্যালয়কে পরাজিত করে সদর উপজেলা পর্যায়ে চ্যাম্পিয়ন হয়।