বর্তমান পরিপ্রেক্ষিত

গ্রীষ্মকালীন মেয়েদের হ্যান্ডবল টুর্নামেন্ট আমঝুপি মাঃ বালিকা বিঃ ফাইনালে

By মেহেরপুর নিউজ

September 10, 2023

মেহেরপুর নিউজ:

মেহেরপুর সদর উপজেলা জাতীয় স্কুল, মাদ্রাসা ক্রীড়া সমিতির উদ্যোগে মেহেরপুর সদর উপজেলা ঝাউবাড়িয়া সত্য সংন্ধ ক্লাব মাঠে অনুষ্ঠিত ৫০তম গ্রীষ্মকালীন মেয়েদের হ্যান্ডবল টুর্নামেন্ট আমঝুপি মাধ্যমিক বালিকা বিদ্যালয় সদর উপজেলা পর্যায়ে ফাইনাল খেলার যোগ্যতা অর্জন করেছে।

রবিবার দুপুরে অনুষ্ঠিত সেমিফাইনাল খেলায় আমঝুপি মাধ্যমিক বালিকা বিদ্যালয় ৩-০ গোলে ঝাউবাড়িয়া মাধ্যমিক বিদ্যালয়কে পরাজিত করে। বিজয়ী দলের তন্নী একাই গোল ৩ টি করেন। সোমবার আমঝুপি মাধ্যমিক বালিকা বিদ্যালয় ফাইনালে বাড়িবাঁকস সীমান্ত মাধ্যমিক বালিকা বিদ্যালয়ের সাথে মোকাবেলা করবে।