বর্তমান পরিপ্রেক্ষিত

গ্লোরিয়ার্স প্রি-ক্যাডেট একাডেমির কুচকাওয়াজ প্রশিক্ষণ উদ্বোধন

By মেহেরপুর নিউজ

November 07, 2022

মেহেরপুর নিউজ:

আসন্ন মহান বিজয় দিবস উপলক্ষে কুচকাওয়াজে অংশগ্রহণের লক্ষ্যে মেহেরপুর গ্লোরিয়ার্স প্রি-ক্যাডেট একাডেমির শিক্ষার্থীদের প্যারেড প্রশিক্ষণ শুরু হয়েছে।

সোমবার সকালে গ্লোরিয়ার্স প্রি-ক্যাডেট একাডেমি প্রাঙ্গণে প্যারেড প্রশিক্ষণের উদ্বোধন করা হয়। একাডেমির পরিচালক শামসুজ্জামান শামীম উপস্থিত থেকে প্যারেড প্রশিক্ষণের উদ্বোধন করেন প্রশিক্ষণে গ্লোরিয়ার্স প্রি-ক্যাডেট একাডেমীর শতাধিক শিক্ষার্থী অংশগ্রহণ করছে।