বর্তমান পরিপ্রেক্ষিত

ঘর পেলেন ৩০ অসচ্ছল বীর মুক্তিযোদ্ধা

By মেহেরপুর নিউজ

February 15, 2023

মেহেরপুর নিউজ:

অসচ্ছল বীর মুক্তিযোদ্ধাদের জন্য আবাসন নির্মাণ শীর্ষ প্রকল্পের বীর নিবাস প্রকল্পের আওতায় মেহেরপুর জেলার আরো ৩০ জন বীর মুক্তিযোদ্ধা প্রধানমন্ত্রী শেখ হাসিনা প্রদত্ত ঘর পেলেন।

বুধবার দুপুরের দিকে প্রধানমন্ত্রী শেখ হাসিনা ভিডিও কনফারেন্সের মাধ্যমে বীর মুক্তিযোদ্ধাদের ঘর প্রদানের উদ্বোধন করেন। এর আওতায় মেহেরপুর জেলার ৩টি উপজেলা থেকে ৩০ জন বীর মুক্তিযোদ্ধা নতুন ঘর পেলেন। এর মধ্যে মেহেরপুর সদর উপজেলার ১১ জন, মুজিবনগর উপজেলা ৭জন এবং গাংনী উপজেলার ১২ জন রয়েছে।

ভিডিও কনফারেন্সের মাধ্যমে উদ্বোধনী অনুষ্ঠানে মেহেরপুর সদর উপজেলা পরিষদ মিলনায়তনে অন্যদের মধ্যে উপজেলা পরিষদের চেয়ারম্যান অ্যাডভোকেট ইয়ারুল ইসলাম, উপজেলা নির্বাহী কর্মকর্তা মোহাম্মদ ওবায়দুল্লাহ, উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসার মনিরুল ইসলাম, প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা নাহিদা ইসলাম, ইউপি চেয়ারম্যান মতিউর রহমান মতিন, বীর মুক্তিযোদ্ধা ক্যাপ্টেন আব্দুল মালেক, বীর মুক্তিযোদ্ধা ইদ্রিস আলী, বীর মুক্তিযোদ্ধা মতিয়ার রহমান প্রমুখ উপস্থিত ছিলেন।