বর্তমান পরিপ্রেক্ষিত

ঘূর্ণিঝড় রিমালের প্রভাবে মেহেরপুরে ঝড়ো হাওয়া ও বৃষ্টিপাত

By মেহেরপুর নিউজ

May 27, 2024

মেহেরপুর নিউজঃ

ঘূর্ণিঝড় রিমালের প্রভাবে সারা দেশের ন্যায় মেহেরপুরে ঝড়ো হাওয়া ও বৃষ্টিপাত অব্যাহত রয়েছে।

রবিবার সন্ধ্যা থেকে বৃষ্টিপাত ও ঝড়ো হওয়া শুরু হয়। সারারাত পেরিয়ে সোমবার সকাল থেকেও অবিরম গতিতে বৃষ্টির সাথে ঝড় হওয়া শুরু হয়েছে। বৃষ্টিপাতের ফলে মেহেরপুরের শিক্ষা প্রতিষ্ঠান সহ অফিস আদালতে মানুষজনের উপস্থিতি কম লক্ষ্য করা গেছে।

সড়ক গুলোতে যানবাহন চলাচল খুব একটা করতে দেখা যায়নি। জরুরী কাজ ব্যতীত মানুষজন ঘরের বাইরে বের হয়নি। সকালেই মেহেরপুর থেকে বিদ্যুৎ সংযোগ বিচ্ছিন্ন হয়ে যায়। গাছ উপড়ে পড়ে বিদ্যুতের তার ক্ষতি হওয়ার কারণে বিদ্যুৎ চলে যায় বলে বিদ্যুৎ বিভাগ জানিয়েছেন।

রিমালের প্রভাবে মেহেরপুরের আকাশে সূর্যের মুখ দেখা যায়নি। সারাদিন গুড়ি গুড়ি বৃষ্টি সন্ধ্যা পর্যন্ত অব্যাহত থাকবে বলে জানা গেছে। মেহেরপুরে অনেক স্থানে বেশ কিছু গাছ উপড়ে পড়ে গেছে বলে খবর পাওয়া গেছে।